logo

ফেব্রুয়ারি মাসের শেষে রাতের আকাশে একসঙ্গে ৬ গ্রহ দেখা যাবে

ফেব্রুয়ারি মাসের শেষে রাতের আকাশে একসঙ্গে ৬ গ্রহ দেখা যাবে

ফেব্রুয়ারি মাসের শেষে রাতের আকাশে ছয়টি গ্রহ একসঙ্গে ঘুরে বেড়াবে এবং এদের বেশিরভাগই খালি চোখে দৃশ্যমান হবে। এপি (অ্যাসোসিয়েটেড প্রেস) এ সংবাদ প্রকাশ করেছে।

এ মহাজাগতিক ঘটনাকে গ্রহদের কুচকাওয়াজ বলা হয়। এটা যখন ঘটে, তখন একাধিক গ্রহ আকাশে একসঙ্গে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে। গ্রহগুলো একটি সরলরেখায় থাকে না, তবে সূর্যের একপাশে একে অপরের কাছাকাছি থাকে।

নাসার মতে, জ্যোতির্বিদ এবং পর্যবেক্ষকরা সাধারণত সূর্যাস্তের পরে আকাশে দুই বা তিনটি গ্রহ দেখতে পান। তবে খালি চোখে দৃশ্যমান এমন চার বা পাঁচটি গ্রহের একসঙ্গে ঘুরে বেড়ানো খুব কম দেখা যায়। প্রতি কয়েক বছর অন্তর এমনটা ঘটে।

কখন এ গ্রহগুলোকে দেখা যাবে?

শনিবার (২৮ ফেব্রুয়ারি) পরিষ্কার আকাশ থাকলে বুধ, শুক্র, বৃহস্পতি ও শনি গ্রহকে খালি চোখে দেখা যাবে। ইউরেনাস এবং নেপচুন গ্রহকে কেবল দুরবিন বা টেলিস্কোপ দিয়েই দেখা যাবে।

গ্রহগুলো দেখার জন্য কোন সময়টি সর্বোত্তম?

সূর্যাস্তের প্রায় এক ঘণ্টা পরে বাইরে যান এবং উঁচু ভবন ও গাছপালা থেকে দূরে সরে যান - যা কোনো দৃশ্যকে বাধাগ্রস্ত করবে। এরপর পশ্চিম আকাশের দিকে তাকান এবং তখন দিগন্তের কাছাকাছি বুধ, শুক্র এবং শনি গ্রহ দেখতে পাবেন। তবে বৃহস্পতি গ্রহ ইউরেনাস এবং নেপচুনের সঙ্গে আরও ওপরে থাকবে।