logo

দেশের যেসব জেলায় শনিবার সকালের মধ্যে বজ্র ও বৃষ্টিপাতের আশঙ্কা

দেশের যেসব জেলায় শনিবার সকালের মধ্যে বজ্র ও বৃষ্টিপাতের আশঙ্কা
ছবি : সংগৃহীত

সারা দেশে আটটি বিভাগের বিভিন্ন জেলার ওপর দিয়ে আজ শুক্রবার (৫ জুন) বেলা ১১টার পর থেকে আগামীকাল শনিবার (৬ জুন) সকাল ৮টার মধ্যে ভিন্ন ভিন্ন সময়ে বজ্রপাতসহ বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে এ তথ্য জানান কানাডার সাসকাচোয়েন বিশ্ববিদ্যালয়ে আবহাওয়া ও জলবায়ু বিষয়ে পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ।

পোস্টে তিনি লেখেন, আজ শুক্রবার (৫ জুন) সকাল ১১টার পর থেকে আগামীকাল শনিবার সকাল ৮টার মধ্যে দেশের ৮টি বিভাগের বিভিন্ন জেলার ওপরে ভিন্ন ভিন্ন সময়ে বজ্রপাতসহ বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে। বিশেষ করে নিম্নলিখিত জেলাগুলোর ওপরে বজ্রপাতসহ বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা করা যাচ্ছে নিম্নলিখিত সময়ের মধ্যে (সম্ভাব্য সময়)।

বরিশাল বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় বরিশাল বিভাগের সব জেলার ওপর বজ্রপাতসহ বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টিপাত আজ দুপুর ২টা পর্যন্ত অব্যাহত থাকার আশঙ্কা করা যাচ্ছে।

চট্টগ্রাম বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, খাগড়াছড়ি জেলার ওপর বজ্রপাতসহ বৃষ্টিপাত হচ্ছে। আজ দুপুর ১২টার পর থেকে বিকেল ৬টার মধ্যে চট্টগ্রাম বিভাগের অন্য জেলাগুলোর ওপর বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে।

খুলনা বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় খুলনা বিভাগের সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট জেলার উপকূলীয় উপজেলাগুলোর ওপর বজ্রপাতসহ বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টিপাত আজ দুপুর ২টা পর্যন্ত অব্যাহত থাকার আশঙ্কা করা যাচ্ছে। দুপুর ২টার পর থেকে বিকেল ৬টার মধ্যে খুলনা বিভাগের কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা জেলার ওপর হালকা বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে। আজ রাত ১০টার পর থেকে আগামীকাল শনিবার সকাল ৬টার মধ্যে আবারও খুলনা বিভাগের জেলাগুলোর ওপর বজ্রপাতসহ বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে।

ঢাকা বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় ঢাকা বিভাগের নরসিংদী, শরীয়তপুর, গোপালগঞ্জ জেলার ওপর বজ্রপাতসহ বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টিপাত আজ দুপুর ২টা পর্যন্ত অব্যাহত থাকার আশঙ্কা করা যাচ্ছে। আজ রাত ১২টার পর থেকে আগামীকাল শনিবার সকাল ৬টার মধ্যে আবারও ঢাকা বিভাগের জেলাগুলোর ওপর বজ্রপাতসহ বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে।

রাজশাহী বিভাগ: দুপুর ২টার পর থেকে বিকেল ৬টার মধ্যে রাজশাহী বিভাগের কোন কোন জেলার ওপর হালকা মানের বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে। আজ রাত ১০টার পর থেকে আগামীকাল শনিবার সকাল ৬টার মধ্যে রাজশাহী বিভাগের জেলাগুলোর ওপর বজ্রপাতসহ বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে।

ময়মনসিংহ বিভাগ: আজ রাত ১০টার পর থেকে আগামীকাল শনিবার সকাল ৬টার মধ্যে ময়মনসিংহ বিভাগের সব জেলার ওপর বজ্রপাতসহ বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে।

রংপুর বিভাগ: আজ রাত ১০টার পর থেকে আগামীকাল শনিবার সকাল ৬টার মধ্যে রংপুর বিভাগের সব জেলার ওপর বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে।

সিলেট বিভাগ: আজ রাত ১২টার পর থেকে আগামীকাল শনিবার সকাল ৬টার মধ্যে সিলেট বিভাগের সব জেলার ওপর বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে।