logo

চলতি মাসে তীব্র তাপপ্রবাহ ও ঘূর্ণিঝড়ের শঙ্কা

চলতি মাসে তীব্র তাপপ্রবাহ ও ঘূর্ণিঝড়ের শঙ্কা

চলতি মাসে (এপ্রিল) দেশের ওপর দিয়ে দুটি তীব্র তাপপ্রবাহ এবং একটি ঘূর্ণিঝড় আঘাত হানার শঙ্কা রয়েছে। আবহাওয়া দপ্তরের এপ্রিল মাসের দীর্ঘমেয়াদি বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, চলতি মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

এ ছাড়া এপ্রিলে দেশে বিক্ষিপ্তভাবে শিলাসহ পাঁচ থেকে সাত দিন হালকা থেকে মাঝারি এবং এক থেকে তিন দিন তীব্র কালবৈশাখী ঝড়সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

 

পূর্বাভাসে আরও বলা হয়, চলতি মাসে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে। এ মাসে দুই থেকে চারটি মৃদু থেকে মাঝারি এবং এক থেকে দুটি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস মৃদু তাপপ্রবাহ, ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস মাঝারি এবং ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছালে তীব্র তাপপ্রবাহ বলা হয়।