logo

ঢাকায় দিনের তাপমাত্রা বাড়তে পারে

ঢাকায় দিনের তাপমাত্রা বাড়তে পারে

আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি ঢাকায় দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকা ও এর আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকার আবহাওয়া দুপুর পর্যন্ত প্রধানত শুষ্ক থাকতে পারে। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকার পাশাপাশি দিনের তাপমাত্রা সামন্য বাড়তে পারে।

এ সময় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই।

এ ছাড়া আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ১৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এবং এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৬৭ শতাংশ।

ঢাকায় আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৪৯ মিনিটে এবং সোমবার সূর্যোদয় হবে ভোর ৬টা ৩৫ মিনিটে।