logo
Advertisement

আট বিভাগেই বজ্রসহ বৃষ্টির আভাস

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ
আট বিভাগেই বজ্রসহ বৃষ্টির আভাস
বজ্র-বৃষ্টির প্রতীকী এআই জেনারেটেড ছবি

দেশের আট বিভাগেই দুপুরের পর থেকে রাত পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও হালকা বজ্রপাতও হতে পারে। দুপুর ২টা থেকে রাত ১২টার মধ্যে বিভিন্ন জেলার আবহাওয়া পরিস্থিতিতে বৃষ্টির প্রবণতা দেখা দিতে পারে।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে এক ফেসবুক পোস্টে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ এ তথ্য জানান।

পোস্টে তিনি বলেন, আজ (বুধবার) দুপুর ২টার পর থেকে রাত ১২টার মধ্যে নিম্নলিখিত জেলাগুলোর ওপর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোনো কোনো জেলার ওপর হালকা মাত্রার বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে।

রাজশাহী বিভাগ: সব জেলার ওপর বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

রংপুর বিভাগ: সব জেলার ওপর বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

ময়মনসিংহ বিভাগ: জামালপুর ও শেরপুর জেলার ওপর বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

সিলেট বিভাগ: বিকেল ৫টার আগে বৃষ্টিপাতের সম্ভাবনা কম। তবে আজ বিকেল ৫টার পর থেকে রাত ১২টার মধ্যে সিলেট বিভাগের সব জেলার ওপর হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

চট্টগ্রাম বিভাগ: খাগড়াছড়ি, ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, নোয়াখালী, কক্সবাজার, বান্দরবান ও রাঙামাটি জেলার ওপর হালকা মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বরিশাল বিভাগ: কোনো কোনো জেলার ওপর হালকা মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

ঢাকা বিভাগ: মানিকগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর ও রাজবাড়ী জেলার ওপর বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

খুলনা বিভাগ: খুলনা বিভাগের সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট জেলার কোনো কোনো উপজেলার ওপর হালকা মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।