দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস

এশিয়া পোস্ট ডেস্ক
দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস
আবহাওয়া ভবন। ছবি: সংগৃহীত

দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য ঝোড়ো হাওয়া ও বজ্রপাতসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

Advertisement

সোমবার (২২ জুন) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ের জন্য এই সতর্কবার্তা জারি করা হয়েছে।

আবহাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

সতর্কবার্তায় উল্লিখিত অঞ্চলের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।