logo

গরম বাড়ার আভাস

গরম বাড়ার আভাস
রোদে ছাতা মাথায় বের হয়েছেন পথচারীরা। ছবি: প্রথম আলো

রাজধানীসহ সারা দেশে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। একই সময়ে দেশজুড়ে গরম কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার (১১ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস থেকে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পাশাপাশি সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এদিকে, শনিবার (১০ অক্টোবর) সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ডে ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

এ সময় সবচেয়ে বেশি বৃষ্টি ঝরেছে নরসিংদীতে ৪ মিলিমিটার।