logo

সারা দেশে কালবৈশাখী ও বজ্রপাত নিয়ে দুঃসংবাদ

সারা দেশে কালবৈশাখী ও বজ্রপাত নিয়ে দুঃসংবাদ

দেশের ৬৪ জেলার ওপর দিয়ে কালবৈশাখী ঝড় ও তীব্র বজ্রপাত অতিক্রমের আশঙ্কা রয়েছে। একই সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাও রয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) রাতে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ ফেসবুকে দেওয়া এক পোস্টে এ আশঙ্কার কথা জানান।

পোস্টে তিনি লেখেন, বুধবার (২৯ এপ্রিল) রাতে পুরো বাংলাদেশের ওপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত এবং মাঝারি থেকে ভারী মানের বৃষ্টি অতিক্রমের প্রবল আশঙ্কা করা যাচ্ছে।

পোস্টে তিনি আরও লেখেন, এরই মধ্যে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের সীমান্তবর্তী সব জেলার ওপর দিয়ে বাংলাদেশে প্রবেশ করা শুরু করেছে ভারতের পশ্চিমবঙ্গের দিক থেকে আসা কালবৈশাখী ঝড়। এ ঝড় পশ্চিম দিক থেকে পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। ফলে রাত ৯টার পর থেকে রাত ১টার মধ্যে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের জেলাগুলোর ওপর; রাত ১টার পর থেকে ভোর ৫টার মধ্যে ময়মনসিংহ, ঢাকা, বরিশাল বিভাগের জেলাগুলোর ওপর এবং ভোর ৫টার পর থেকে সকাল ৯টার মধ্যে সিলেট ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে প্রবল ঝড় অতিক্রমের আশঙ্কা করা যাচ্ছে। 

সবশেষ মোস্তফা কামাল লেখেন, রংপুর বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে কমপক্ষে ২টি কালবৈশাখী ঝড় অতিক্রমের প্রবল সম্ভাবনা রয়েছে।