logo

দেশের সব বিভাগেই বজ্রবৃষ্টির আভাস

দেশের সব বিভাগেই বজ্রবৃষ্টির আভাস
ছবি: সংগৃহীত

দেশের আট বিভাগের বিভিন্ন জেলার ওপর দিয়ে শুক্রবার (৫ জুন) সন্ধ্যা ৭টার পর থেকে আগামীকাল শনিবার (৬ জুন) সকাল ৮টার মধ্যে ভিন্ন ভিন্ন সময়ে বজ্রপাতসহ বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে।

শুক্রবার সন্ধ্যা ৭টা ১৭ মিনিটের দিকে ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান কানাডার সাসকাচোয়েন বিশ্ববিদ্যালয়ে আবহাওয়া ও জলবায়ু বিষয়ে পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ।

পোস্টে তিনি লেখেন, শুক্রবার (৫ জুন) সন্ধ্যা ৭টার পর থেকে আগামীকাল শনিবার (৬ জুন) সকাল ৮টার মধ্যে দেশের আটটি বিভাগের বিভিন্ন জেলার ওপরে ভিন্ন ভিন্ন সময়ে বজ্রপাতসহ বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে। বিশেষ করে নিম্নলিখিত জেলাগুলোর ওপরে বজ্রপাতসহ বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা করা যাচ্ছে নিম্নলিখিত সময়ের মধ্যে (সম্ভাব্য সময়)।

বরিশাল বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় বরিশাল বিভাগের সব জেলার ওপর বজ্রপাতসহ বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টিপাত আজ রাত ১১টা পর্যন্ত অব্যাহত থাকার আশঙ্কা করা যাচ্ছে।

চট্রগ্রাম বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় চট্রগ্রাম বিভাগের ব্রাক্ষণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, খাগড়াছড়ি ও উত্তর চট্রগ্রাম জেলার ওপর বজ্রপাতসহ বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টিপাত আজ রাত ১১টা পর্যন্ত অব্যাহত থাকার আশঙ্কা করা যাচ্ছে। রাত ১২টার পর থেকে সকাল ৬টার মধ্যে চট্রগ্রাম ও পার্বত্য চট্রগ্রামের অন্যান্য জেলাগুলোর ওপর বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে।

খুলনা বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় খুলনা বিভাগের মাগুরা, নড়াইল, যশোর ও খুলনা জেলার বিভিন্ন উপজেলার ওপর বজ্রপাতসহ বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টিপাত আজ রাত ১০টা পর্যন্ত অব্যাহত থাকার আশঙ্কা করা যাচ্ছে। আজ সন্ধ্যা ৭টার পর থেকে রাত ১২টার মধ্যে খুলনা বিভাগের দক্ষিণ-পূর্ব দিকের জেলাগুলোর ওপর হালকা বজ্রপাতসহ বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে।

ঢাকা বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় ঢাকা বিভাগের ফরিদপুর, মাদারীপুর, শরিয়তপুর, গোপলাগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী জেলার ওপর বজ্রপাতসহ বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টিপাত আজ রাত ১০টা পর্যন্ত অব্যাহত থাকার আশঙ্কা করা যাচ্ছে।

রাজশাহী বিভাগ: আজ রাত ১০টার পর থেকে আগামীকাল শনিবার (৬ জুন) সকাল ৬টার মধ্যে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার ওপর দিয়ে বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে।

ময়মনসিংহ বিভাগ: আজ রাত ১০টার পর থেকে আগামীকাল শনিবার (৬ জুন) সকাল ৬টার মধ্যে ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার ওপর দিয়ে বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে।

রংপুর বিভাগ: আজ রাত ১০টার পর থেকে আগামীকাল শনিবার (৬ জুন) সকাল ৬টার মধ্যে রংপুর বিভাগের বেশির ভাগ জেলার ওপর দিয়ে বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে।

সিলেট বিভাগ: আজ রাত ১২টার পর থেকে আগামীকাল শনিবার (৬ জুন) সকাল ৬টার মধ্যে সিলেট বিভাগের সকল জেলার ওপর বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে।