logo

রাত ও দিনের তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

রাত ও দিনের তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা ওঠানামা করতে পারে। একইসঙ্গে শেষরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশা পড়তে পারে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এ অবস্থায় বৃহস্পতিবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এছাড়া এ সময়ে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় একইরকম থাকতে পারে। তবে, কিছু কিছু সময় তাপমাত্রা ওঠানামা করতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সর্বনিম্ন ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়ায় এবং সর্বোচ্চ ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় রাঙামাটিতে।