logo
Advertisement

ঢাকাসহ চার বিভাগে ভারী বৃষ্টি, ১৪ জেলায় থাকবে তাপপ্রবাহ

এশিয়া পোস্ট ডেস্ক
এশিয়া পোস্ট ডেস্ক
ঢাকাসহ চার বিভাগে ভারী বৃষ্টি, ১৪ জেলায় থাকবে তাপপ্রবাহ
ছবি: সংগৃহীত

ঢাকাসহ চার বিভাগে ভারী বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে দেশের ১৪ জেলায় মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

রোববার (১৭ মে) সকালে আবহাওয়া অধিদপ্তরের সবশেষ পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি গুরুত্বহীন হয়ে পড়েছে। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বির্স্তৃত রয়েছে।

এ অবস্থায় রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

এ ছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে মাদারীপুর, লক্ষ্মীপুর, রাজশাহী ও পাবনা জেলাসহ খুলনা বিভাগের (১০ জেলা) ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।