ঢাকার আবহাওয়া আজ যেমন থাকবে

আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি ঢাকায় দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
রোববার (২৯ মার্চ) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকা ও এর আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ঢাকার আবহাওয়া দুপুর পর্যন্ত প্রধানত শুষ্ক থাকতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
এ সময় দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে, বৃষ্টিপাতের পূর্বাভাস নেই।
এ ছাড়া আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ২৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এবং এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৯ শতাংশ।
ঢাকায় আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে এবং সোমবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৫৩ মিনিটে।