logo
Advertisement

সকালের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

এশিয়া পোস্ট ডেস্ক
এশিয়া পোস্ট ডেস্ক
সকালের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির দৃশ্য। ছবি: ভিডিও থেকে নেওয়া

দেশের কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Advertisement

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে দেওয়া পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, টাঙ্গাইল, ময়মনসিংহ, বগুড়া, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেটের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ সময় এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। এসব জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নোয়াখালীর হাতিয়ায় দেশের সর্বোচ্চ ১৩৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই সময়ে পটুয়াখালীর খেপুপাড়ায় ১১১ মিলিমিটার, কক্সবাজারে ৭৮, ভোলায় ও লক্ষ্মীপুরের রামগতিতে ৬৫, যশোরে ৫৪, চট্টগ্রামের সন্দ্বীপে ৫২, বরিশালে ৪৮, সাতক্ষীরায় ৪৪ ও ফেনীতে ৩৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এ ছাড়া দেশের অধিকাংশ অঞ্চলে কমবেশি বৃষ্টিপাত হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনও দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এর মধ্যে কোথাও কোথাও ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।