logo

ঢাকার আকাশ আংশিক মেঘলা হলেও আবহাওয়া থাকবে শুষ্ক

ঢাকার আকাশ আংশিক মেঘলা হলেও আবহাওয়া থাকবে শুষ্ক
আবহাওয়া ভবন। ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আজকের দুপুর পর্যন্ত কিছুটা মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (২০ মে) আবহাওয়া অধিদপ্তর প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার বুলেটিনে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আর আবহাওয়া মূলত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।

এতে বলা হয়, দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে, সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৯.১°সেলসিয়াস, এ সময় আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। আর গতকালের (মঙ্গলবার) সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৭° সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা পাওয়া গেছে ২৮.৯°সেলসিয়াস।

ঢাকায় আজকের সূর্যাস্তের সময় সন্ধ্যা ৬টা ৩৬ মিনিট ও আগামীকালের সূর্যোদয় ভোর ৫টা ১৩ মিনিটে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টিপাতের কোনো রেকর্ড নেই।