logo

বায়ুদূষণে ঢাকার অবস্থান দশম, শীর্ষে রিয়াদ

বায়ুদূষণে ঢাকার অবস্থান দশম, শীর্ষে রিয়াদ
ছবি : সংগৃহীত

বিশ্বজুড়ে দিন দিন বাড়ছে বায়ুদূষণের মাত্রা। এর প্রভাব থেকে রেহাই পাচ্ছে না বাংলাদেশও। দীর্ঘদিন ধরেই বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় রাজধানী ঢাকার নাম দেখা যায়। তবে সাম্প্রতিক বৃষ্টিপাতের কারণে শহরটির বায়ুমানে কিছুটা উন্নতি হয়েছে।

বুধবার (২০ মে) সকালে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ছিল ১০ম। আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, আজ ঢাকার বায়ুমানের স্কোর ৯৬, যা মাঝারি হিসেবে ধরা হয়।

একই সময়ে দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে সৌদি আরবের রিয়াদ, যার স্কোর ২৫৮, দ্বিতীয় অবস্থানে পাকিস্তানের লাহোর শহর। শহরটির বায়ুমানের স্কোর ২১৭। এ ছাড়া, ১৭৮ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে কুয়েত সিটি কুয়েত, চতুর্থ অবস্থানে রয়েছে সাউথ আফ্রিকার জোহানেসবার্গ, স্কোর ১৬৩। পঞ্চম অবস্থানে থাকা ইন্দোনেশিযার জাকার্তার স্কোর ১৫৪।

আইকিউএয়ারের স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

এ ছাড়া, ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

সাম্প্রতিক বৃষ্টির কারণে ঢাকার বায়ুমানে কিছুটা স্বস্তি ফিরলেও, দীর্ঘমেয়াদে দূষণ কমাতে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি বলে মনে করছেন পরিবেশবিদরা।