logo

ঢাকাসহ ১৬ জেলার আবহাওয়া নিয়ে দুঃসংবাদ

ঢাকাসহ ১৬ জেলার আবহাওয়া নিয়ে দুঃসংবাদ

ঢাকাসহ দেশের ১৬ জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ তাপপ্রবাহ কয়েক দিন অব্যাহত থাকতে পারে।

সোমবার (১৩ এপ্রিল) সকালে আবহাওয়া অফিসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বলা বলছে, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, রাজশাহী, পাবনা ও সিরাজগঞ্জ জেলা এবং খুলনা বিভাগের ১০টি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ তাপপ্রবাহ কয়েক দিন অব্যাহত থাকতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ পরিস্থিতিতে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। একইসঙ্গে সারা দেশে গরম বাড়বে।
 
আবহাওয়া অফিস আরও জানিয়েছে, সারা দেশে আজ দিনের তাপমাত্রা সামান্য এবং রাতে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।