logo
Advertisement

দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

এশিয়া পোস্ট ডেস্ক
দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
ঝড়ের দৃশ্য। ছবি: ভিডিও থেকে নেওয়া।

দেশের ৯টি অঞ্চলে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। এসব অঞ্চলের নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

Advertisement

মঙ্গলবার (২৫ আগস্ট) আবহাওয়াবিদ মো. আবদুল হামিদ মিয়ার স্বাক্ষরিত এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাবাসে বলা হয়, আজ ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।