logo

ঢাকায় বজ্রবৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস

ঢাকায় বজ্রবৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস

ঢাকা ও এর আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ও ঝড় বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবাহওয়া অধিদপ্তর। শনিবার (১৮ এপ্রিল) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকায় দুপুরের মধ্যে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

এ সময় দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস এবং পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড় বয়ে যেতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এবং আর্দ্রতার পরিমাণ ছিল ৮৭ শতাংশ।

ঢাকায় আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২১ মিনিটে এবং রোববার সূর্যোদয় হবে ভোর ৫টা ৩৪ মিনিটে।