দেশের সব বিভাগে বজ্রসহ কালবৈশাখী ঝড়ের আশঙ্কা

দেশের সব বিভাগের বিভিন্ন জেলায় তীব্র বজ্রপাতসহ কালবৈশাখী ঝড় অতিক্রম করার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ। দেশব্যাপী চলমান কালবৈশাখী ঝড় ও বজ্রপাত আগামী ৪ মে পর্যন্ত অব্যাহত থাকার আশঙ্কার কথা জানিয়েছেন তিনি।
শুক্রবার (১ মে) রাত ৯ টা বেজে ৪৫ মিনিটের পর থেকে শনিবার (২ মে) সকাল ৭টা পর্যন্ত তথ্যের ভিত্তিতে এ সতর্কবার্তা দিয়েছেন তিনি। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দিওয়া এক পোস্টে এ তথ্য দিয়েছেন আবহাওয়াবিদ পলাশ।
পোস্টে তিনি লেখেছেন, শুক্রবার (১ মে) রাত ৯টা বেজে ৪৫ মিনিটের সময় পাওয়া সর্বশেষ তথ্য অনুসারে বিভিন্ন বিভাগের নিম্নলিখিত জেলাগুলোর উপর দিয়ে তীব্র বজ্রপাত সহ কালবৈশাখী ঝড় অতিক্রম করার আশঙ্কা করা যাচ্ছে।
রাজশাহী বিভাগ: রাত ৯টা বেজে ৪৫ মিনিটের সময় রাজশাহী বিভাগের নওগাঁ, বগুড়া, সিরাজগঞ্জ জেলার উপর দিয়ে হালকা বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রম করতেছে। আজ রাতে আরও কমপক্ষে ১টি কালবৈশাখী ঝড় রাজশাহী বিভাগের জেলাগুলোর উপর দিয়ে অতিক্রম করার আশঙ্কা করা যাচ্ছে। রাত ১০ টার পর থেকে শনিবার সকাল ৭ টার মধ্যে সকল জেলার উপর দিয়ে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রমের আশঙ্কা করা যাচ্ছে।
ময়মনসিংহ বিভাগ: রাত ৯টা বেজে ৪৫ মিনিটের সময় ময়মনসিংহ বিভাগের জামালপুর ও শেরপুর জেলার উপর দিয়ে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রম করেছে। রাতে আরও কমপক্ষে ১টি কালবৈশাখী ঝড় রাজশাহী বিভাগের জেলাগুলোর উপর দিয়ে অতিক্রম করার আশঙ্কা করা যাচ্ছে।
রংপুর বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় রংপুর বিভাগের দিনাজপুর, ঠাকুরগাঁও পঞ্চগড় জেলার কোনো কোনো উপজেলার উপরে বৃষ্টিপাত হচ্ছিল। রাত ১০ টার পর থেকে শনিবার সকাল ৭ টার মধ্যে সকল জেলার উপর দিয়ে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রমের আশংকা করা যাচ্ছে।
সিলেট বিভাগ: পূর্বাভাস লেখার সময় রংপুর বিভাগের হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার কোনো কোনো উপজেলার উপরে বৃষ্টিপাত হচ্ছিল। রাত ১২ টার পর থেকে শনিবার সকাল ৭ টার মধ্যে সকল জেলার উপর দিয়ে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রমের আশঙ্কা করা যাচ্ছে।
ঢাকা বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় টাঙ্গাইল জেলার উপরে একটি কালবৈশাখী ঝড় প্রবেশ করা শরু করেছে। শুক্রবার রাতে ঢাকা বিভাগের দক্ষিণের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। তবে রাত ১০ টার পর থেকে শনিবার সকাল ৭ টার মধ্যে ঢাকা বিভাগের উত্তর ও পূর্ব দিকের সকল জেলাগুলোর উপরে হালকা বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রমের আশঙ্কা করা যাচ্ছে।
চট্টগ্রাম বিভাগ: শুক্রবরি রাতে চট্রগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। তবে ব্রাক্ষমণবাড়িয়া, খাগড়াছড়ি, রাঙ্গামাটি জেলার উপরে বজ্রপাত সহ বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে রাত ২টার পর থেকে শনিবার সকাল ৭টার মধ্যে।
খুলনা বিভাগ: শুক্রবার রাত ১১টার পর থেকে শনিবার সকাল ৭টার মধ্যে খুলনা বিভাগের সকল জেলার উপর দিয়ে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রমের আশঙ্কা করা যাচ্ছে।
বরিশাল বিভাগ: শুক্রবার রাত ২টার পূর্বে বরিশাল বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। তবে রাত ২টার পর থেকে সকাল ৮টার মধ্যে বিভিন্ন জেলার উপরে বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে।
এছাড়া ভারতের পশ্চিমবঙ্গে রাত ১০টার পর থেকে শনিবার ভোর ৫টার মধ্যে পশ্চিমবঙ্গের বেশিভাগ জেলার উপর দিয়ে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রমের আশঙ্কা করা যাচ্ছে। ভারতের ত্রিপুরা রাজ্যেও শুক্রবার রাত ৩টার পর থেকে সকাল ৮টার মধ্যে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলার উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে।
সারাদেশে আগামী ৫ মে থেকে বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্য পরিমাণে কমে আসার সম্ভাবনা রয়েছে বলে উল্লেখ করেছেন আবহওয়াবিদ পলাশ।