logo

সামান্য বাড়তে পারে ঢাকার তাপমাত্রা

সামান্য বাড়তে পারে ঢাকার তাপমাত্রা

আকাশ পরিষ্কার থাকার পাশাপাশি ঢাকায় দিনের তাপমাত্রা আজ সামান্য বাড়তে পারে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকা ও এর আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকার আবহাওয়া দুপুর পর্যন্ত প্রধানত শুষ্ক থাকতে পারে। আকাশ পরিষ্কার থাকার পাশাপাশি দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এ সময় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই।

এ ছাড়া আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ১৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এবং এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৭ শতাংশ।

ঢাকায় আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৫৬ মিনিটে এবং শুক্রবার সূর্যোদয় হবে ভোর ৬টা ২৯ মিনিটে।