logo

ঈদের দিন সকালে বৃষ্টির আভাস

ঈদের দিন সকালে বৃষ্টির আভাস
ঈদের দিন বৃষ্টির পুরোনো ছবি

ঈদুল আজহার আনন্দে বাগড়া দিতে পারে বৃষ্টি। এমন পূর্ভাবাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৈরী আবহাওয়া নিয়ে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৮ মে) সকালে হাল্কা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, ঢাকাসহ সারা দেশের অনেক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের শঙ্কা রয়েছে।

বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এ ছাড়া পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এর প্রভাবে ঈদের পর আরও দুই থেকে তিন দিন বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়াবিদ তরীফুল নেওয়াজ জানান, ঈদের দিন সকালে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। দুপুরে আবহাওয়া কিছুটা স্বাভাবিক থাকলেও সন্ধ্যা বা রাতের দিকে আবার বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে।