logo
Advertisement

দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস

এশিয়া পোস্ট ডেস্ক
এশিয়া পোস্ট ডেস্ক
দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস
ছবি : এআই জেনারেটেড

দেশের আট জেলায় আগামী ৩৪ ঘণ্টার মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকাল ৩টা থেকে আগামীকাল শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য পূর্বাভাসে এ তথ্য জানায় সংস্থাটি।

আবহাওয়াবিদ উপপরিচালকের পক্ষে পূর্বাভাসের বিজ্ঞপ্তিতে সই করেন কাজী জেবুন্নেছা।

পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, ফরিদপুর, যশোর কুষ্টিয়া এবং খুলনার ওপর দিয়ে দক্ষিণ-পূর্ব/পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝাড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বিজ্ঞপ্তিতে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর (পুন.) ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।