logo

ঢাকার তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

ঢাকার তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি ঢাকায় দিনের তাপমাত্রা আরও বাড়তে পারে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকা ও এর আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকার আবহাওয়া দুপুর পর্যন্ত প্রধানত শুষ্ক থাকতে পারে। অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এ সময় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই।

এ ছাড়া আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এবং এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৪ শতাংশ।

ঢাকায় আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৫৭ মিনিটে এবং শনিবার সূর্যোদয় হবে ভোর ৬টা ২৮ মিনিটে।