Advertisement

দুপুরের মধ্যে ১০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

এশিয়া পোস্ট ডেস্ক
দুপুরের মধ্যে ১০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
বজ্রবৃষ্টি। ছবি: সংগৃহীত

দেশের ১০টি জেলায় আজ শুক্রবার (১৪ আগস্ট) দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং একই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বলে আবহাওয়া অধিদপ্তর।

Advertisement

শুক্রবার দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

সতর্কবার্তায় বলা হয়েছে, রাজশাহী, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসব অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।