আজ কেমন থাকবে ঢাকার আবহাওয়া, জানা গেল পূর্বাভাসে

ঢাকা ও ঢাকার পার্শ্ববর্তী এলাকায় দুপুর ১টা নাগাদ বৃষ্টিসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।
রোববার (৩০ আগস্ট) সকাল ৭টার আবহাওয়া অধিদপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ৩০ আগস্ট সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও ঢাকার পার্শ্ববর্তী এলাকায় আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় বৃষ্টিসহ বজ্রবৃষ্টির হতে পারে। দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। দিনের তাপমাত্রা সামান্য অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পরিসংখ্যানে বলা হয়েছে, সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
আজকের সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ১৯ মিনিট এবং আগামীকালের সূর্যোদয় ভোর ৫টা ৪০ মিনিট। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত ১০ মিলিমিটার।



