দেশের পাঁচ বিভাগে মধ্যরাত থেকে বজ্রসহ ভারী বর্ষণের সম্ভাবনা

দেশের উত্তর-পূর্বাঞ্চলসহ একাধিক অঞ্চলে বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টির প্রবল পূর্বাভাস পাওয়া গেছে। বিশেষ করে সিলেট, ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের নির্দিষ্ট কিছু জেলায় হালকা বজ্রপাতসহ এই বৃষ্টিপাত হতে পারে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে এক ফেসবুক পোস্টে এ আশঙ্কার কথা জানিয়েছেন আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।
তিনি জানান, আজ বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার পর থেকে আগামীকাল শুক্রবার ভোর ৬টা পর্যন্ত এ পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়াবিদ পলাশের ভাষ্য মতে, এতে সিলেট বিভাগের— সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ। ময়মনসিংহ বিভাগের— ময়মনসিংহ, নেত্রকোনা ও শেরপুর। চট্টগ্রাম বিভাগের— চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, কুমিল্লা, ফেনী ও ব্রাহ্মণবাড়িয়া। ঢাকা বিভাগের— কিশোরগঞ্জ ও গাজীপুর। এছাড়াও রংপুর বিভাগের মধ্যে— রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী ও পঞ্চগড় প্রভাবিত হতে পারে।
আবহাওয়ার এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের বিশেষ প্রয়োজন ছাড়া রাতে বাইরে না বের হওয়া এবং বজ্রপাত থেকে সুরক্ষায় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।



