৪ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, ঢাকায় হতে পারে বৃষ্টি

দেশের চার অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। একইসঙ্গে ঢাকায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) আবহাওয়া অফিসের পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে দুপুর ১টার মধ্যে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এ ছাড়া ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য পূর্বাভাসে বলা হয়েছে, দুপুরের মধ্যে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে, তাপমাত্রা পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই।