logo

দুপুরের মধ্যে দেশের তিন অঞ্চলে ঝড়ের আশঙ্কা

দুপুরের মধ্যে দেশের তিন অঞ্চলে ঝড়ের আশঙ্কা

দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের তিনটি এলাকায় শুক্রবার (২০ মার্চ) দুপুরের মধ্যে দমকা হাওয়াসহ ঝড়ো আবহাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার দুপুর ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা এক বিশেষ সতর্কবার্তায় আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক এ তথ্য জানান।

সতর্কবার্তায় বলা হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার গতিতে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বজ্রসহ বৃষ্টিপাতেরও জোরালো সম্ভাবনা রয়েছে।

এই পরিস্থিতিতে দেশের সংশ্লিষ্ট সব নদীবন্দরকে ২ নম্বর নৌ হুশিয়ারি সংকেতও দেখাতে বলা হয়েছে।