৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
এশিয়া পোস্ট ডেস্ক

দেশের বিভিন্ন অঞ্চলে চলমান প্রতিকূল আবহাওয়ার মাঝেই ৭টি জেলায় তীব্র বেগে ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রোববার (১৯ জুলাই) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া এক সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়।
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী—খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিও হতে পারে।
এই অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
বিষয় :ঝড়-বৃষ্টি
.png)





