আজ ঢাকার আবহাওয়া কেমন থাকবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার আকাশ আজ পরিষ্কার থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। ফলে দিনের তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তনের আভাস নেই।
শনিবার (২৮ নভেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি) এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, আজ উত্তর-পশ্চিম অথবা উত্তর দিক থেকে ঘণ্টায় ৬-১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৭৮ শতাংশ।
আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গতকাল শুক্রবার (২৭ নভেম্বর) ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস।
পূর্বাভাসে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকা ও এর আশপাশের এলাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১০ মিনিটে এবং আগামীকাল রোববার (২৯ নভেম্বর) সূর্যোদয় হবে ভোর ৬টা ২৩ মিনিটে।




