৮ বিভাগেই কালবৈশাখীর আশঙ্কা

ঢাকাসহ দেশের আট বিভাগে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে। একইসঙ্গে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল শঙ্কা আছে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।
মঙ্গলবার (১৯ মে) রাত ১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্টে এ শঙ্কার কথা জানান তিনি। ওই পোস্টে সোমবার (১৮ মে) রাত থেকে মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাস দেন তিনি। তার পোস্টটি এখানে তুলে ধরে হলো—
খুলনা বিভাগ: খুলনা বিভাগের বিভিন্ন জেলার ওপর দিয়ে তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী মানের বৃষ্টিপাত অতিক্রমের প্রবল আশঙ্কা করা যাচ্ছে আজ রাত ১২টা বেজে ৪৫ মিনিটের পর থেকে সকাল ৭টার মধ্যে। বিশেষ করে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, যশোর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, খুলনা জেলার ওপর দিয়ে বজ্রপাতসহ বৃষ্টিপাত অতিক্রমের আশঙ্কা করা যাচ্ছে। বেশি পরিমাণে বৃষ্টির আশঙ্কা রয়েছে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ জেলার ওপরে।
ময়মনসিংহ বিভাগ: আজ রাত ১টার পর থেকে সকাল ১০টার মধ্যে ময়মনসিংহ বিভাগের জামালপুর, শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ জেলার ওপর দিয়ে তীব্র বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা করা যাচ্ছে।
সিলেট বিভাগ: আজ রাত ১টার পর থেকে সকাল ১০টার মধ্যে সিলেট বিভাগের সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ওপর দিয়ে তীব্র বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা করা যাচ্ছে।
রাজশাহী বিভাগ: আজ রাত ১টার পর থেকে ভোর ৫টার মধ্যে রাজশাহী বিভাগের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, জেলার ওপর দিয়ে তীব্র বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা করা যাচ্ছে।
ঢাকা বিভাগ: আজ রাত ৩টার পর থেকে সকাল ১০টার মধ্যে ঢাকা বিভাগের রাজবাড়ী, মানিকগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর, কিশোরগঞ্জ, ঢাকা জেলার ওপর দিয়ে তীব্র বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা করা যাচ্ছে।
চট্রগ্রাম বিভাগ: আজ রাত ২টার পর থেকে সকাল ১০টার মধ্যে চট্রগ্রাম বিভাগের ব্রাক্ষণবাড়িয়া, কুমিল্লা, খাগড়াছড়ি, বান্দরবন, চট্রগ্রাম, ফেনী, নোয়াখালী জেলার ওপর দিয়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা করা যাচ্ছে।
বরিশাল বিভাগ: আজ ভোর ৪টার পর থেকে সকাল ১০টার মধ্যে বরিশাল বিভাগের কোনো কোনো জেলার ওপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
রংপুর বিভাগ: আজ রাত ৩টার পর থেকে সকাল ৮টার মধ্যে রংপুর বিভাগের লালমনিরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম জেলার ওপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
.png)


