logo
Advertisement

মাসজুড়ে গরম ও বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

এশিয়া পোস্ট ডেস্ক
এশিয়া পোস্ট ডেস্ক
মাসজুড়ে গরম ও বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা
ছবি: সংগৃহীত

চলতি মাসজুড়ে (জুনে) সারা দেশে তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে। একইসঙ্গে বিচ্ছিন্নভাবে দুই থেকে তিনটি তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জুন মাসের আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, চলতি মাসে দেশে স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে।

এছাড়া জুন মাসের প্রথমার্ধে সারা দেশে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষাকাল) বিস্তার লাভ করতে পারে। এ মাসে পাঁচ থেকে সাতদিন হালকা থেকে মাঝারি ধরণের বজ্রঝড় হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, চলতি মাসে দিন এবং রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে। এছাড়া দুই থেকে তিনটি বিচ্ছিন্নভাবে মৃদু থেকে মাঝারি ধরণের তাপপ্রবাহ বয়ে যেতে পারে।