logo

ঢাকায় দিনের তাপমাত্রা বাড়বে

ঢাকায় দিনের তাপমাত্রা বাড়বে

আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি ঢাকার আবহাওয়া আজ প্রধানত শুষ্ক থাকতে পারে। রোববার (১২ এপ্রিল) সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকা ও এর আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকায় দুপুর পর্যন্ত আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ ছাড়া আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

এ সময় দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, আজ সকাল ছয়টায় ঢাকায় তাপমাত্রা ২২ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এবং আর্দ্রতার পরিমাণ ছিল ৮৯ শতাংশ।

ঢাকায় আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ছয়টা ১৯ মিনিটে এবং সোমবার সূর্যোদয় হবে ভোর পাঁচটা ৩৯ মিনিটে।