logo

ঢাকার আবহাওয়া নিয়ে নতুন বার্তা

ঢাকার আবহাওয়া নিয়ে নতুন বার্তা

আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি ঢাকায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকা ও এর আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকায় দুপুরের মধ্যে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি কমতে পারে।

এ সময় দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস এবং পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এবং আর্দ্রতার পরিমাণ ছিল ৯১ শতাংশ।

ঢাকায় আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে এবং শুক্রবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৪২ মিনিটে।