সকালের মধ্যে পাঁচ বিভাগে তীব্র বজ্রপাতসহ ঝড়ের শঙ্কা

ঢাকাসহ দেশের পাঁচ বিভাগে তীব্র বজ্রপাতসহ একাধিক কালবৈশাখী ঝড় হতে পারে। এরই মধ্যে একটি কালবৈশাখী ঝড় বরিশাল বিভাগের উপকূলীয় এলাকায় অবস্থান করছে। অন্যদিকে ময়মনসিংহ বিভাগের একটি কালবৈশাখী ঝড় শুরু হতে শুরু করেছে বলে জানিয়েছেন আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।
মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের এই গবেষক নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান। এদিন রাত সাড়ে ১০টা পর্যন্ত কালবৈশাখী ঝড় ও বজ্রপাত পূর্বাভাসের সর্বশেষ পাওয়া তথ্য অনুসারে এসব তথ্য জানান তিনি।
মোস্তফা কামাল পলাশ পোস্টে লেখেন, ময়মনসিংহ বিভাগের উপরে আবারও একটি ঝড় সৃষ্টি হওয়ার শুরু হয়েছে। অন্য একটি ঝড় বরিশাল বিভাগের উপকূলীয় এলাকায় অবস্হান করছে। ময়মনিসংহ জেলার উপরে যে ঝড়টি সৃষ্টি হওয়া শুরু হয়েছে এই ঝড়টি রাতের সময় বৃদ্ধির সঙ্গে সঙ্গে আকারে বৃদ্ধি পাওয়া শুরু করার আশঙ্কা করা যাচ্ছে।
কালবৈশাখী ঝড়টি আকারে বৃদ্ধি পেয়ে ধীরে ধীরে সিলেট, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার উপরে দিয়ে অতিক্রম করার আশঙ্কা রয়েছেন বলে জানান এই আবহাওয়াবিদ।
তিনি আরও বলেন, আজ রাত সাড়ে ১০টার পর থেকে সকাল ৮টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, ও চট্টগ্রাম বিভাগের নিম্নলিখিত জেলাগুলোর উপরে তীব্র বজ্রপাতসহ একাধিক ঝড় অতিক্রম করার আশঙ্কা করা যাচ্ছে।
সিলেট বিভাগ: সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলা। সম্ভাব্য সময়: রাত ১২টার পর থেকে সকাল ৮টা।
চট্টগ্রাম বিভাগ: ব্রাক্ষণবাড়িয়া, কুমিল্লা জেলা। সম্ভাব্য সময়: রাত ৩টার পর থেকে সকাল ১০টা।
ময়মনসিংহ বিভাগ: নেত্রকোনা, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর। সম্ভাব্য সময়: রাত ১১টার পর থেকে সকাল ৮টা।
ঢাকা বিভাগ: কিশোরগঞ্জ, নরসিংদী, গাজীপুর, ঢাকা। সম্ভাব্য সময়: রাত ১২টার পর থেকে সকাল ৮টা।
রংপুর বিভাগ: পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম। সম্ভাব্য সময়: রাত ১২টার পর থেকে সকাল ৮টা।
রাজশাহী বিভাগ: বগুড়া, সিরাজগঞ্জ জেলা। সম্ভাব্য সময়: রাত ৩টার পর থেকে সকাল ৮টা।