সকালের মধ্যে সারা দেশে বজ্রবৃষ্টির আশঙ্কা

সারা দেশের সব বিভাগের বেশ কয়েকটি জেলায় রাত থেকে সকাল ৮টার মধ্য বজ্রপাতসহ বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা করা হচ্ছে।
শুক্রবার (১৫ মে) রাতে ফেসবুকে নিজের আইডিতে এক পোস্টে এ তথ্য জানান কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।
পোস্টে তিনি লেখেন, শুক্রবার (১৫ মে) রাত ১১টা বেজে ৩০ মিনিটের পর থেকে আগামীকাল সকাল শনিবার সকাল ৮টার মধ্যে নিম্নলিখিত জেলাগুলোর ওপর দিয়ে বজ্রপাতসহ বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে।
রংপুর বিভাগ : আজ রাতে সব জেলার ওপর বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী মানের বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা করা যাচ্ছে। তবে লালমনিরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম, রংপুর জেলার ওপর ভারী মানের বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে।
খুলনা বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় খুলনা বিভাগের বেশির ভাগ জেলার ওপর বৃষ্টিপাত হচ্ছে, যা রাত ৩টা পর্যন্ত অব্যাহত থাকার আশঙ্কা করা যাচ্ছে। দক্ষিণ দিকের জেলাগুলোর ওপর বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি।
সিলেট বিভাগ: সব জেলা। সম্ভব্য সময় রাত ৩টার পর থেকে সকাল ১০টার মধ্যে।
ময়মনসিংহ বিভাগ: সব জেলা। সম্ভব্য সময় রাত ২টার পর থেকে সকাল ৮টার মধ্যে।
দক্ষিণ দিকের সব জেলার ওপর বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি। ভোর ৫টার পর থেকে সকাল ১০টার মধ্যে উত্তর দিকের জেলাগুলোর ওপর বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি।
রাজশাহী বিভাগ: বগুড়া, সিরাজগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ জেলার ওপর বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি।
বরিশাল বিভাগ : সব জেলা। সম্ভব্য সময় রাত ২টার পর থেকে সকাল ৮টার মধ্যে।
চট্টগ্রাম বিভাগ: রাত ৩টার পর থেকে সকাল ১০টার মধ্যে চট্টগ্রাম বিভাগের উত্তর দিকের সব জেলার ওপর বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি।