logo

দেশের ৮ বিভাগের যেসব জেলায় বজ্র ও বৃষ্টিপাতের আশঙ্কা

দেশের ৮ বিভাগের যেসব জেলায় বজ্র ও বৃষ্টিপাতের আশঙ্কা
ছবি : সংগৃহীত

সারা দেশে আটটি বিভাগের বিভিন্ন জেলার ওপর দিয়ে আজ বিকেল থেকে আগামীকাল শুক্রবার (৫ জুন) সকাল ৮টার মধ্যে বজ্রপাতসহ বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে।

বৃহস্পতিবার (৪ জুন) ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে এ তথ্য জানান কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ে আবহাওয়া ও জলবায়ু বিষয়ে পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ।

পোস্টে তিনি বলেন, বৃহস্পতিবার (৪ জুন) বিকেল ৪টা বেজে ৪৫ মিনিটের পর থেকে আগামীকাল শুক্রবার সকাল ৮টার মধ্যে দেশের ৮টি বিভাগের বিভিন্ন জেলার ওপরে বজ্রপাতসহ বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে।

তিনি বলেন, বিকেল ৫টার পর থেকে রাত ১২টার মধ্যে রাজশাহী বিভাগের সব জেলা।

বিকেল ৫টার পর থেকে রাত ১২টার মধ্যে খুলনা বিভাগের খুলনা, যশোর, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা জেলা।

সন্ধ্যা সাড়ে ৭টার পর থেকে ভোর ৫ টার মধ্যে সিলেট বিভাগের সব জেলা।

বিকেল ৫টার পর থেকে রাত ১২টার মধ্যে ঢাকা বিভাগের গাজীপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, রাজবাড়ী, মানিকগঞ্জ জেলা।

বিকেল ৫টার পর থেকে রাত ২টার মধ্যে চট্টগ্রাম বিভাগের ব্রাক্ষণবাড়িয়া, কুমিল্লা, খাগড়াছড়ি, রাঙামাটি।

রাত ১০ টার পর থেকে সকাল ৮ টার মধ্যে ময়মনসিংহ বিভাগের সব জেলা।

বরিশাল বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম।

রাত ৮টার পর থেকে সকাল ৬টার মধ্যে রংপুর বিভাগের গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর জেলা।

এসব জেলার ওপর দিয়ে বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা করা যাচ্ছে বলে জানান মোস্তফা কামাল পলাশ।