logo

১২০ ঘণ্টার পূর্বাভাসে বজ্রসহ বৃষ্টি নিয়ে নতুন বার্তা

১২০ ঘণ্টার পূর্বাভাসে বজ্রসহ বৃষ্টি নিয়ে নতুন বার্তা

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় টানা আরও কয়েক দিন বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (১৪ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

 

এ অবস্থায় শনিবার থেকে বুধবার পর্যন্ত দেশের আট বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সব বিভাগে বা জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই।

এ ছাড়া এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে, মাঝে কিছুটা ওঠানামা কমতে পারে।  

বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ের শেষের দিকে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।