logo
Advertisement

ঢাকার আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর

এশিয়া পোস্ট ডেস্ক
এশিয়া পোস্ট ডেস্ক
ঢাকার আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর
রাজধানী ঢাকার মেঘলা আকাশ। ছবি: এশিয়া পোস্ট

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Advertisement

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ সময় ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ সকাল ৬টায় ঢাকায় ২৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯১ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

গত ২৪ ঘণ্টায় ঢাকায় ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এদিকে আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে। আগামীকাল শুক্রবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৪১ মিনিটে।