পাঁচ বিভাগে ভারী বৃষ্টি, ১১ জেলায় থাকবে গরমের দাপট

ঢাকাসহ চার বিভাগে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। একই সঙ্গে ১১ জেলায় তাপপ্রাবহ অব্যাহত থাকতে পারে।
বৃহস্পতিবার (২১ মে) সকালে আবাহওয়া অফিসের সবশেষ পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশটি পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ অবস্থায় বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা কিছুটা কমতেও রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, ঢাকা, টাঙ্গাইল, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, চাদঁপুর ও লক্ষ্মীপুর জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
এছাড়া এ সময়ে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রামগতিতে। এছাড়া সর্বোচ্চ ৮১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে সৈয়দপুরে।
