logo
Advertisement

দেশের যেসব জায়গায় হতে পারে ভারী বৃষ্টি

এশিয়া পোস্ট ডেস্ক
এশিয়া পোস্ট ডেস্ক
দেশের যেসব জায়গায় হতে পারে ভারী বৃষ্টি
ঝড়বৃষ্টির প্রতীকী। ছবি: এআই জেনারেটেড

মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয়। বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিম অংশে এবং তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের সৃষ্টি হয়েছে। এর প্রভাবে আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) দেশের সব বিভাগে বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে।

এ ছাড়া কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ সময়ে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।

বৃষ্টির কারণে শুক্রবার সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। ঢাকায় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।