logo

রাতেই ৬ বিভাগে আঘাত হানতে পারে কালবৈশাখী

রাতেই ৬ বিভাগে আঘাত হানতে পারে কালবৈশাখী

এই মৌসুমের সবচেয়ে শক্তিশালী কালবৈশাখী আজ শুক্রবার (২০ মার্চ) রাতেই দেশের ছয়টি বিভাগে আঘাত হানতে পারে। এ ছাড়া দুই বিভাগের কিছু অংশের এর প্রভাব পড়বে। শুক্রবার রাতে এক ফেসবুকে পোস্টে এ তথ্য জানান আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।

নিজের ভেরিফায়েড ফেসবুকে আইডিতে দেওয়া পোস্টে মোস্তফা কামাল বলেন, এই মৌসুমের সবচেয়ে শক্তিশালী কালবৈশাখী, তীব্র বজ্রপাত ও কোনো কোনো স্থানে শিলাবৃষ্টি অতিক্রম করতে যাচ্ছে পুরো বাংলাদেশের ওপর দিয়ে। আজ রাত ১০টার পর থেকে ভোর ৬টার মধ্যে এই ঝড় হবে। 

তবে কালবৈশাখীর তীব্রতা সবচেয়ে বেশি থাকবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের সকল জেলা এবং খুলনা ও ঢাকা বিভাগের উত্তর দিকের জেলাগুলোতে। অপেক্ষাকৃত কম প্রভাব থাকবে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোয়।