logo

ঢাকার আবহাওয়া আজ যেমন থাকবে

ঢাকার আবহাওয়া আজ যেমন থাকবে

ঢাকা ও এর আশপাশের এলাকায় আজ বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে আকাশ মেঘলা হতে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সোমবার (২৭ এপ্রিল) সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকার আকাশ মেঘলা হতে মেঘাচ্ছন্ন থাকতে পারে। বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

এ ছাড়া দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। একই সঙ্গে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। 

পূর্বাভাসে আরও বলা হয়, আজ সকাল ছয়টায় ঢাকায় তাপমাত্রা ২১ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এবং আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭ শতাংশ।

ঢাকায় আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ছয়টা ২৬ মিনিটে এবং মঙ্গলবার সূর্যোদয় হবে ভোর পাঁচটা ২৭ মিনিটে।