logo

কেমন থাকবে আজ ঢাকার আবহাওয়া

কেমন থাকবে আজ ঢাকার আবহাওয়া
আবহাওয়া ভবন। ছবি: এখন টিভি

ঢাকা ও তার আশপাশে এলাকার আকাশ আজ পরিষ্কার থাকবে। তবে কোথাও কোথাও আবহাওয়া কিছুটা শুষ্ক থাকতে পারে।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

এ সময় পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫.১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৬৮ শতাংশ। সোমবার (১৯ অক্টোবর) সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস।

আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ২৮ মিনিটে এবং আগামীকাল (২১ অক্টোবর) ভোর ৫টা ৫৮ মিনিটে সূর্যোদয় হবে। গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।