logo

বৃষ্টিপাতের প্রবণতা কমে তাপমাত্রা আরও বাড়তে পারে

বৃষ্টিপাতের প্রবণতা কমে তাপমাত্রা আরও বাড়তে পারে

দেশের বিভিন্ন জায়গায় গত কয়েক দিনে বিক্ষিপ্তভাবে বজ্রসহ বৃষ্টি হচ্ছে। আরও দু-এক দিন এমন আবহাওয়া অব্যাহত থাকতে পারে। এরপর বৃষ্টিপাতের প্রবণতা কমে তাপমাত্রা আরও বাড়তে থাকবে। 

রোববার (২৯ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

 

এ অবস্থায় মঙ্গলবার পর্যন্ত দেশের আট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ওঠানামা কমতে পারে।

এ ছাড়া বুধবার থেকে বৃষ্টিপাতের প্রবণতা কমে তাপমাত্রা বাড়তে থাকবে। তবে, মাঝে মাঝে অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। 

বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের পরিমাণ কমতে পারে এবং তাপমাত্রা আরও বাড়তে পারে।