logo

ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে দেশের যেসব অঞ্চলে

ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে দেশের যেসব অঞ্চলে
বজ্রবৃষ্টির এআই নির্মিত ছবি।

দুপুরের মধ্যে দেশের তিন অঞ্চলে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ-পূর্ব/পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

এ সময়ে নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলসমূহের নৌবন্দরকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।