logo
Advertisement

বৃষ্টি ও গরম নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

এশিয়া পোস্ট নিউজ
বৃষ্টি ও গরম নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে নতুন একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় এটি সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে আগামী কয়েক দিন দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

Advertisement

রোববার (২৩ আগস্ট) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস সংক্রান্ত এক বিজ্ঞপ্তি থেকে জানা গেছে এ তথ্য।

আবহাওয়া অধিদপ্তর জানায়, রোববার (২৩ আগস্ট) রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল, রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।

সোমবার (২৪ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে দেশের কোথাও কোথাও।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী ঝড়ের পাশাপাশি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে এ সময়ে।

ঝড়বৃষ্টির একই ধরনের প্রবণতা অব্যাহত থাকতে পারে বুধবারও (২৬ আগস্ট)। এদিন সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে অনেক জায়গায়।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায়। এ সময়ে মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে দেশের কোথাও কোথাও।

এ ছাড়া আগামী পাঁচ দিনের বর্ধিত পূর্বাভাসেও দেশের বিভিন্ন স্থানে ঝড় ও বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এ সময়ে।