বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিলেন আবহাওয়া গবেষক পলাশ

ঢাকাসহ দেশের অধিকাংশ জায়গায় তীব্র বজ্রপাতের সঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে। রোববার (২০ সেপ্টেম্বর) ভোরে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ ফেসবুকে এ তথ্য জানান।
তিনি লিখেছেন, রোববার সকাল ১০টার মধ্যে দেশের মধ্য ও দক্ষিণাঞ্চলের সকল জেলার ওপর দিয়ে তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী মানের বৃষ্টিপাত অতিক্রমের প্রবল আশঙ্কা করা যাচ্ছে।
‘বিশেষ করে ঢাকা, বরিশাল, খুলনা ও ময়মনসিংহ বিভাগের সকল জেলা এবং চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট বিভাগের বেশিরভাগ জেলার ওপর দিয়ে বজ্রপাতসহ বৃষ্টিপাত অতিক্রমের প্রবল আশঙ্কা করা যাচ্ছে।’
মোস্তফা কামাল পলাশ আরও লিখেছেন, ঢাকা শহরের ওপর চলমান বজ্রপাত সকাল ৬টা পর্যন্ত এবং বৃষ্টিপাত সকাল ৭টা পর্যন্ত স্থায়ী হওয়ার আশঙ্কা করা যাচ্ছে।


