ট্রাম্প ও ইরানের প্রতি পাকিস্তান প্রধানমন্ত্রীর অনুরোধ

ইরানের সঙ্গে চুক্তির সময়সীমা আরও দুই সপ্তাহ পেছাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি অনুরোধ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। একইসঙ্গে ‘হরমুজ প্রণালি’ উন্মুক্ত করে দেওয়ার জন্য ইরানকে অনুরোধ করেছেন তিনি।
মঙ্গলবার (৭ এপ্রিল) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে তিনি এ অনুরোধ জানান।
পাকিস্তানের প্রধানমন্ত্রী লিখেছেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ নিরসনে শান্তিপূর্ণ কূটনৈতিক প্রচেষ্টাগুলো বেশ জোরালো এবং ধারাবাহিকভাবে এগোচ্ছে। ভবিষ্যতে এর মাধ্যমে ভালো ফলাফল আসার সম্ভাবনা রয়েছে। কূটনৈতিক প্রক্রিয়াকে সফল হওয়ার সুযোগ দিতে আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে সময়সীমা আরও দুই সপ্তাহ বাড়ানোর জন্য আন্তরিক অনুরোধ জানাচ্ছি।
একই সঙ্গে দুই সপ্তাহ হরমুজ প্রণালি খোলা রাখার জন্য তেহরানের প্রতি আহ্বান জানিয়েছেন শাহবাজ শরিফ।
তিনি বলেন, এ অঞ্চলের দীর্ঘমেয়াদি শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে আমরা যুদ্ধরত সব পক্ষকে আগামী দুই সপ্তাহ সবখানে যুদ্ধবিরতি পালনের অনুরোধ করছি। এতে করে কূটনৈতিক আলোচনার মাধ্যমে যুদ্ধের একটি চূড়ান্ত সমাপ্তি টানা সম্ভব হতে পারে।
Diplomatic efforts for peaceful settlement of the ongoing war in the Middle East are progressing steadily, strongly and powerfully with the potential to lead to substantive results in near future. To allow diplomacy to run its course, I earnestly request President Trump to extend…
— Shehbaz Sharif (@CMShehbaz) April 7, 2026