logo

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্থগিত বিশ্বের বৃহত্তম শিপিং কোম্পানির

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্থগিত বিশ্বের বৃহত্তম শিপিং কোম্পানির

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্থগিত করেছে বিশ্বের বৃহত্তম কনটেইনার শিপিং কোম্পানি মারস্ক।

রোববার (১ মার্চ) আল-জাজিরা এ সংবাদ প্রকাশ করেছে।

শিপিং কোম্পানি মারস্ক জানিয়েছে, তারা নিরাপত্তার কারণে হরমুজ প্রণালি দিয়ে পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ রাখবে।

ডেনিশ কোম্পানিটি অনলাইনে জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আমরা হরমুজ প্রণালিতে সমস্ত জাহাজ ক্রসিং স্থগিত করছি। আমাদের ক্রু, জাহাজ এবং গ্রাহকদের পণ্যসম্ভারের নিরাপত্তা কর্তৃপক্ষের প্রধান অগ্রাধিকার।

এর আগে ইরানের বিপ্লবী গার্ড সেনারা এ প্রণালি বন্ধের ঘোষণা দিয়েছে। এর প্রস্থ সংকীর্ণ হওয়া সত্ত্বেও, এ প্রণালিটি দিয়ে মধ্যপ্রাচ্যের বেশির ভাগ অপরিশোধিত জ্বালানি তেল পরিবাহিত হয়।

বিশ্বের প্রধান তেল ও গ্যাস রপ্তানিকারকরা আন্তর্জাতিক বাজারে জ্বালানি পণ্য সরবরাহ ও পরিবহনের জন্য এ জলপথের ওপর নির্ভর করে।